Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি আহ্বান বাংলাদেশের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৫: ১৫
বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি আহ্বান বাংলাদেশের

বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

Advertisement

বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

আজ শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারেক রহমান বাণিজ্য ঘাটতি কমানো, রপ্তানি বহুমুখীকরণ এবং দেশের প্রধান প্রকল্পগুলো বাস্তবায়নে চীনের সমর্থন চেয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ তাদের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার এবং উন্নয়ন অর্থায়নকারী চীনের সাথে সম্পর্ক আরও গভীর করতে চাইছে।

সংবাদমাধ্যমটি বলছে, এই সফরটির একটি ব্যাপক কূটনৈতিক গুরুত্ব রয়েছে। কারণ, তারেক রহমান বেইজিং ও নয়াদিল্লি–উভয়ের সাথেই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। তার পূর্বসূরি শেখ হাসিনাকে ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হতো। তবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের কিছুটা উন্নতি হলেও সীমান্ত উত্তেজনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য এখনো রয়ে গেছে।

PM tareque
ছবি: পিএমও

বৈঠকে তারেক রহমান সি-কে বলেন, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে চীন সে দেশে বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণে সহায়তা করতে পারে।

রয়টার্স লিখেছে, মিডিয়া পুলের প্রতিবেদন অনুযায়ী তারেক রহমান বলেন, “আমরা চীনকে আমাদের তাজা আম, কাঁঠাল, পেয়ারা, জলজ পণ্য, কাঁচা চামড়া, পাটজাত পণ্য ও ওষুধ পণ্য আমদানির বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।”

বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়েরBriefing

তিনি আরও যোগ করেন, বাংলাদেশের প্রধান প্রধান বড় প্রকল্পগুলো বাস্তবায়ন এবং বিদ্যমান শিল্প ইউনিটগুলোর আধুনিকীকরণ ও মানোন্নয়নে চীনের সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ ২০১৬ সালে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ যোগ দেয়, যা এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে যুক্ত করার লক্ষ্যে সি-র একটি ফ্ল্যাগশিপ অবকাঠামো এবং উন্নয়ন কৌশল।

চীনা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আরও উচ্চমানের পণ্য আমদানি, বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে সহায়তা এবং নতুন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো উদীয়মান শিল্পগুলোতে সহযোগিতা সম্প্রসারণে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত করতে তারেক রহমান বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে তারা একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, চীনের কাছে বাংলাদেশের দেনা ৬.২ বিলিয়ন ডলার, এবং বেইজিংভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) আরও ২.৩ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। অন্যদিকে, দিল্লি তাদের এই প্রতিবেশীকে মাত্র ১.৬ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে।

বিষয়: প্রধানমন্ত্রীবাংলাদেশরপ্তানিতারেক রহমানবৈদেশিক মুদ্রাচীন
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী