Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতা চেয়ে নয় দফা দাবিতে স্মারকলিপি

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৮: ৪৭
বরিশালে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতা চেয়ে নয় দফা দাবিতে স্মারকলিপি

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স, রেজিস্ট্রেশন, রুট পারমিট, চালকদের প্রশিক্ষণ, মহাসড়কে সাইডলেন চালু করাসহ ৯ দফা দাবিতে বরিশালে স্মারকলিপি পেশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদ।

Advertisement

আজ রোববার বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে এক সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে এ স্মারকলিপি জমা দেয়।

সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, “দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএর মাধ্যমে নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ, রুট পারমিট ও সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণসহ বিভিন্ন দাবিতে ১৩ বছর ধরে আন্দোলন চলছে। জীবন-জীবিকার এই সংগ্রামের পাশাপাশি রিকশাচালকেরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও অংশ নিয়েছিলেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে রিকশাশ্রমিকসহ বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।”

মনীষা চক্রবর্তী আরও অভিযোগ করে বলেন, “অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেও এই বিপুলসংখ্যক মানুষের জীবিকা সুরক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন না করে উল্টো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একটি অধ্যাদেশ জারি করে। আন্দোলনের কারণে সিলেট ও চট্টগ্রামে বাসদসহ বামপন্থী নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

মনীষা চক্রবর্তী আরও বলেন, “বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ কোনো নীতিগত সহায়তা ছাড়া আত্মকর্মসংস্থানের মাধ্যমে টিকে আছেন। তাই সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত ও বাস্তবায়ন করা উচিত।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে ৯ দফা দাবিসংবলিত স্মারকলিপি মন্ত্রণালয়ে প্রেরণ করে।

এ সময়ে অন্য বক্তারা জানান, দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করলেও এগুলো এখনও পূর্ণাঙ্গ নীতিমালার আওতায় আসেনি। চালকদের জন্য লাইসেন্স, প্রশিক্ষণ, রুট পারমিট ও সড়কে পৃথক লেন চালুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তারা।

বক্তারা আরও অভিযোগ করে জানান , এই খাতে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলেও সরকারি নীতিগত সহায়তার অভাবে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। প্রায় ৩ কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পূর্বে একাধিকবার নীতিমালার খসড়া প্রকাশ করলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

সর্বশেষ ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবি জানান বাকি বক্তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা শাখার সংগঠক দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক বেল্লাল গাজী , দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শহিদুল ইসলাম ,মহসীন মীর,সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম।

বিষয়: রিকশাবরিশালঅটোরিকশাবিআরটিএব্যাটারি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।