Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে
ফোনালাপ ফাঁস

ক্ষমতা ছাড়তে মাদুরোকে ট্রাম্পের আল্টিমেটাম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯: ২০
ক্ষমতা ছাড়তে মাদুরোকে ট্রাম্পের আল্টিমেটাম

সাম্প্রতিক এক ফোনালাপে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অবিলম্বে ক্ষমতা ছাড়ার’ আল্টিমেটাম দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা প্রত্যাখ্যান করে মাদুরো ‘বৈশ্বিক দায়মুক্তি’ দাবি করেছেন বলে জানা গেছে।

Advertisement

গত রোববার ফোনালাপের বিষয়টি স্বীকার করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “এটা ভালো হয়েছে না কি খারাপ, তা আমি বলবো না। তবে কথা হয়েছে।”

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফোনালাপটি সম্ভবত গত ২১ নভেম্বর হয়েছিল। তবে সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার সরকার কেউই বিস্তারিত জানায়নি।

তবে এই ফোনালাপ সংশ্লিষ্ট সূত্র আমেরিকান সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ডকে বলেছে, মাদুরোকে ‘স্পষ্ট ও কঠোর বার্তা’ দিয়েছিলেন ট্রাম্প।

Advertisement
Advertisement
Advertisement

মায়ামি হেরাল্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওই ফোনালাপে ট্রাম্প মাদুরোকে বলেছেন, “নিজেকে ও তোমার ঘনিষ্ঠজনদের বাঁচাতে হলে তোমাকে এখনই দেশ ছেড়ে যেতে হবে।”

এ সময় মাদুরো, তার স্ত্রী ও ছেলের জন্য নিরাপদ পথে দেশ ত্যাগের সুযোগ দেওয়ার প্রস্তাব রাখেন ট্রাম্প। কিন্তু শর্ত দিয়েছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে।

আমেরিকা ভেনেজুয়েলায় বিমান হামলার মহড়া দিচ্ছে: ওয়াল স্ট্রিট জার্নালtrump-maduro

তবে মাদুরো তাৎক্ষণিকভাবে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান এবং পাল্টা কয়েকটি দাবি তোলেন। এরমধ্যে ছিল বিশ্বের অন্য যেকোনো জায়গার বিচার থেকে রেহাই এবং রাজনৈতিক ক্ষমতা ছাড়লেও সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এরপর থেকে ট্রাম্প ও মাদুরোর মধ্যে আর কোনো প্রত্যক্ষ যোগাযোগ হয়নি ভেনেজুয়েলার আকাশসীমা ‘পুরোপুরি বন্ধ’ ঘোষণা করার পর গত সপ্তাহের শেষের দিকে মাদুরো দ্বিতীয়বার ট্রাম্পকে ফোনালাপের অনুরোধ করেছিলেন। কিন্তু সে অনুরোধের কোনো জবাব দেওয়া হয়নি।

মায়ামি হেরাল্ড জানিয়েছে, প্রথম ফোনালাপটি ব্রাজিল, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হয়েছিল।

মাদুরোকে দেওয়া ট্রাম্পের তথাকথিত এই আলটিমেটাম ফাঁস হলেও, ট্রাম্প সত্যিই বড় ধরনের সামরিক পদক্ষেপ নেবেন কি না- তা নিয়ে অনেক বিশ্লেষক সন্দেহ পোষণ করছেন।

ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন এক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে গত মাসে বলেছিলেন, “মাদুরো ও তার বেশিরভাগ ঘনিষ্ঠজনই মনে করেন, যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি কেবল ‘ফাঁকা বুলি’।”

বিষয়: ডোনাল্ড ট্রাম্পআমেরিকাফোনালাপভেনেজুয়েলা
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”