Advertisement Banner

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সাবেক স্পিকার শিরীন শারমিন আটক
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: ডিবি

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজ মঙ্গলবার সকালে সাবেক স্পিকারকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তবে শিরীন শারমিন চৌধুরীকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না তা প্রাথমিকভাবে জানাননি ডিবির এই কর্মকর্তা।

জুলাই গণ–অভ্যুত্থানে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

সম্পর্কিত