Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২০: ১৪
হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন লিটন দাস। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড

অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ের সমীকরণে এগিয়ে থেকেই নামবে বাংলাদেশই।

Advertisement

আবু ধাবি টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের ছুড়ে দেওয়া ৪৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক আফগানিস্তান দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে। তাদের জয়ের জন্য এখনো প্রয়োজন ৩৪৭ রান।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ দিনের খেলা শুরু করেছিল ছয় উইকেটে ২২৩ রান নিয়ে। সেখান থেকে লিটন ও মেহেদি হাসান মিরাজ মিলে ১৪৯ রানের জুটি গড়ে আফগানিস্তানের ম্যাচে ফেরার সব সম্ভাবনাই শেষ করে দেন।

এই জুটিতে বিশেষভাবে নজর কাড়েন লিটন, যিনি প্রথম ইনিংসেও খেলেন গুরুত্বপূর্ণ একটি ইনিংস। চোটের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াইয়ের পর অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাক মারার পর এশিয়ান গেমসের দুই ইনিংসেও লিটন আউট হয়েছিলেন এক ডিজিটে। তবে এই ম্যাচে তারা ব্যাট হেসেছে দ্বিতীয় দফায়ও।

ইতিবাচকভাবে ব্যাট করে যাওয়া লিটনের ব্যাটিংয়ে কোনো জড়তা ছিল না। দ্রুত রান বের করে ইনিংস ঘোষণার লক্ষ্যে এগিয়ে গেলেও নেননি ঝুঁকি। সোজা ব্যাটে খেলে আর ক্লাসিক্যাল শটেই পা রাখেন তিন অঙ্কের ঘরে। টেস্টে এটি লিটনের সপ্তম শতক।

অন্যদিকে একপ্রান্ত আগলে লিটনকে সঙ্গ দিয়ে যান মিরাজ। বাংলাদেশ ৩৭২ রানে ইনিংস ঘোষণার আগে তুলে নেন ফিফটি। আর লিটন আউট হন ১০২ রানে।

বল হাতে শুরুতেই বাংলাদেশকে ব্রেকথ্রু দেন ইবাদত হোসেন। আব্দুল মালিককে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান এই ডানহাতি পেসার। এর খানিক বাদেই শাহিদুল্লাহ কামালকে (১৯) সাজঘরে ফেরান হাসান মাহমুদ। তিনিও উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন।

এরপর বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিলেন প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান রহমত শাহ ও সেদিকুল্লাহ আটাল। শেষ পর্যন্ত ফিরতি স্পেলে ইবাদত ভাঙেন তাদের ৮২ রানের জুটি। আরও একটি দুর্দান্ত ক্যাচ নেন লিটন। রহমত তার আগে করেন ৫১ রান। দিন শেষে ক্রিজে আছেন সেদিকুল্লাহ (৩৫) ও হাশমতউল্লাহ শহিদি (১৯)।

উইকেটে স্পিন ধরবে, এই চিন্তা থেকে একাদশে তিন স্পিনার নিয়ে নামলেও চতুর্থ দিনেও সুবিধা করতে পারেননি কেউই। হিসেবী বোলিংয়ে তাইজুল ইসলাম ১৫ ওভারে মাত্র ২৪ রান দিয়েছেন। আর অন্য দুই স্পিনার মিরাজ ও নাঈম হাসান করেছেন ৭ ও ৬ ওভার।

বিষয়: টেস্ট সিরিজবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ বনাম আফগানিস্তানটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

  • ২

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

  • ৩

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

  • ৪

    ব্যারিকেড গণতন্ত্রের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারে না

  • ৫

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

সম্পর্কিত
  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

  • এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।

  • অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

    অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

    রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেয়। অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের পুরস্কার’।