
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যার মধ্যে শেষ তিন মাসেই (জুলাই-সেপ্টেম্বর) ঘটেছে ৩৯টি ঘটনা।
কিউআরএস সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার, নিয়ম লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত এবং মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত তিন মাসে ব্যক্তিগতভাবে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পর সাইবার হামলার মাধ্যমে ‘চ্যানেল ওয়ান’-এর ওয়েবসাইট থেকে কর্তৃপক্ষের অবগতি ছাড়াই প্রতিবেদনটি সরিয়ে ফেলা হয়। এছাড়া ওই চ্যানেলেরই সাংবাদিক হাবিবুর রহমানের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার অভিযোগ ওঠে, যা সরকার তদন্ত করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। পাশাপাশি ইসলামিক বইমেলায় চরমপন্থী নেতাদের বই বিক্রি নিয়ে সংবাদ প্রকাশের পর অনলাইন পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’ সাইবার হুমকির মুখে পড়ে।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর শারীরিক হামলার ঘটনা অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে ‘স্টার টিভি’র প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের, ঝিনাইদহে ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিনিধি ওমর আলী সোহাগ ক্ষমতাসীন দলের কর্মী ও রাজনৈতিক সত্তা দ্বারা আক্রান্ত হন। এছাড়া ঢাকার বিজয় সরণিতে পুলিশের লাঞ্ছনার দৃশ্য ধারণ করার সময় ‘গ্লোবাল টিভি’র সাংবাদিক বুলবুল হোসেনকে পুলিশের গাড়িতে তুলে মারধর করা হয়। বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবশালী অপরাধীদের কারণে বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় সাংবাদিকরা আইনি বিচার চাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হচ্ছেন।
অন্যদিকে দুর্নীতি, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ভোলাগঞ্জের সাদাপাথরের অবৈধ উত্তোলন নিয়ে প্রতিবেদন করে ‘কালের কণ্ঠ’-এর হবিগঞ্জ প্রতিনিধি কবির আহমেদ এবং মাদক সিন্ডিকেটের খবর প্রকাশ করে ‘মোহনা টিভি’র মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলাম নির্মম শারীরিক নির্যাতনের শিকার হন। খুলনায় অপরাধের খবর প্রকাশের পর একদল সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় এবং কিশোর অপরাধীদের নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করার পর ‘বাংলা টিভি’র সাংবাদিক প্রান্ত পারভেজকে নিজ বাড়িতে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।
কিউআরএস এসব ঘটনার সময়োপযোগী, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ সকল পক্ষকে সাংবাদিকদের পেশাগত দায়িত্বে বাধা দেওয়া থেকে বিরত থাকার এবং বাংলাদেশে একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার তাগিদ দিয়েছে।

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেয়। অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের পুরস্কার’।