Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

বিরল খনিজ নিয়ে আমেরিকা-চীন ১ বছরের চুক্তি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৩: ১৯
বিরল খনিজ নিয়ে আমেরিকা-চীন ১ বছরের চুক্তি

বিরল খনিজ নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে এক বছরের জন্য একটি চুক্তি সই হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসময় ট্রাম্প ট্রাম্প আরও জানান, তিনি চীনের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনতেও রাজি হয়েছেন।

চলমান বাণিজ্যিক অস্থিরতার প্রেক্ষিতে ছয় বছর পর দুই নেতা মুখোমুখি বৈঠক করেন।

Advertisement
Advertisement
Advertisement

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “বিরল খনিজ নিয়ে সবকিছুই সমাধান হয়েছে, এবং এটি সারা বিশ্বের জন্যই প্রয়োজন।”

মার্কিন প্রেসিডেন্ট জানান, চুক্তিটি এক বছরের জন্য এবং প্রতিবছর এটি নবায়ন করা হবে।

প্রেসিডেন্ট সি’র সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প বলেন, “আমরা বিস্তারিতসহ একটি বিবৃতি প্রকাশ করব। তবে ০ থেকে ১০-এর স্কেলে যদি ১০ হয় সর্বোচ্চ, তাহলে এই বৈঠক ছিল ১২।”

গত সেপ্টেম্বরে ট্রাম্প ও সি’র মধ্যে ফোনালাপের পর থেকেই আমেরিকা ও চীন বাগযুদ্ধে জড়িয়ে পড়ে। অস্থিরতা বাড়ানোর জন্য দুই পক্ষই একে অপরকে অভিযোগ করে আসছে।

বিরল খনিজ গাড়ি নির্মাণ ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে অপরিহার্য। চীন চলতি মাসে এসব খনিজ ও সংশ্লিষ্ট প্রযুক্তির রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এর জবাবে ট্রাম্প দ্রুত সব চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করেন, যা মূলত শনিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

এই পদক্ষেপ নতুন করে পাল্টা-পাল্টি বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল।

বিষয়: আমেরিকাশুল্কসি চিনপিংডোনাল্ড ট্রাম্পবাণিজ্যচীন
Advertisement
সর্বশেষ
  • ১

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ২

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৩

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৪

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

  • ৫

    সৌদিতে হামলা চালাতে রাশিয়ার স্যাটেলাইটের তথ্য নিচ্ছে হুতিরা?

সম্পর্কিত
  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

  • ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।