Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারী’ খালিদের বিচার শুরু ২০২৮ সালে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৬: ৫৫
৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারী’ খালিদের বিচার শুরু ২০২৮ সালে
২০০৩ সালের ১ মার্চ গ্রেপ্তারের সময় খালিদ শেখ মোহাম্মদ। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ এবং আরও তিন অভিযুক্তের বিচার ২০২৮ সালের জুনে সামরিক ট্রাইব্যুনালে শুরু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন বিচারক।

Advertisement

বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল শ্রামা বুধবার বিচার শুরুর সময়সূচি নির্ধারণ করে আদেশ জারি করেন। কিউবার গুয়ানতানামো বে-তে আটক এই চার অভিযুক্তকে ঘিরে দুই দশকের আইনি অচলাবস্থায় জর্জরিত সামরিক বিচারপ্রক্রিয়ায় এটি সর্বশেষ গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত খালিদ শেখ মোহাম্মদ এবং অপর দুই অভিযুক্তকে দোষ স্বীকার করার সুযোগ দিতে অস্বীকৃতি জানায়। ওই সমঝোতার আওতায় তারা দোষ স্বীকার করলে মৃত্যুদণ্ড এড়াতে পারতেন।

Advertisement
Advertisement
Advertisement

আপিল আদালতের ওই সিদ্ধান্তে সামরিক বিচারক এবং ইউএস কোর্ট অব মিলিটারি কমিশন রিভিউয়ের দোষ স্বীকারের চুক্তির পক্ষে দেওয়া সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।

গত বছর এই সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং পেন্টাগনের গুয়ানতানামো যুদ্ধ আদালতের তত্ত্বাবধানকারী কর্মকর্তা সেটি গ্রহণও করেছিলেন। কিন্তু চুক্তিটি নিয়ে রিপাবলিকান আইনপ্রণেতাদের সমালোচনার মুখে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত বছরের আগস্টে তা বাতিল করেন।

শ্রামার ১১ পৃষ্ঠার আদেশ অনুযায়ী, খালিদ শেখ মোহাম্মদ ও অপর তিন অভিযুক্ত—ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আতাশ, মুস্তাফা আহমেদ আদম আল-হাওসাওয়ি এবং আলি আবদুল আজিজ আলি ২০২৮ সালের ৫ জুন থেকে বিচারের মুখোমুখি হবেন।

‘৯/১১–এর মতো আবারও ষড়যন্ত্র করতে পারে আমেরিকা’abc %

বিচারের শুরুতে সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে একটি প্যানেল গঠন করা হবে। তারাই সামরিক বিচারব্যবস্থার নিয়ম অনুযায়ী মামলাটির জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্যানেল গঠনের ৩০ দিন পর উদ্বোধনী বক্তব্য শুরু হবে। এরপর প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ তাদের প্রমাণ উপস্থাপন করবে। রাষ্ট্রপক্ষের প্রমাণ উপস্থাপন শেষ হলে অভিযুক্তরা খালাসের আবেদন জানিয়ে আদালতে মোশন দাখিল করতে পারবেন।

আদেশে উভয় পক্ষকে এসব আবেদনের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন এবং একে অপরের বক্তব্যের জবাব দেওয়ার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে প্রসিকিউটরদের তাদের মামলা পুনরায় উপস্থাপনের সুযোগও থাকবে।

রাষ্ট্রপক্ষের মামলা শেষ হওয়ার ৬০ দিন পর প্রতিরক্ষা পক্ষ তাদের মূল প্রমাণ উপস্থাপন শুরু করবে।

বিচারের শেষ ধাপে অভিযুক্তদের সাজা নির্ধারণের প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

প্রসিকিউটরেরা ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরু করার প্রস্তাব দিয়েছিলেন। তবে শ্রামা তা প্রত্যাখ্যান করে বলেন, এতে “বিচারের আগে প্রমাণসংক্রান্ত এবং অন্য আইনগত আবেদন নিষ্পত্তির” জন্য পর্যাপ্ত সময় থাকবে না।

গুয়ানতানামো বন্দিশালায় আটক ব্যক্তিদের মধ্যে খালিদ শেখ মোহাম্মদই সবচেয়ে পরিচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর বিদেশি জঙ্গি সন্দেহভাজনদের আটক রাখার জন্য যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০২ সালে এই বন্দিশালা প্রতিষ্ঠা করেন।

খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে ছিনতাই করা যাত্রীবাহী বিমান আছড়ে ফেলার ষড়যন্ত্রের পরিকল্পনা ও সমন্বয়ের অভিযোগ রয়েছে।

২০০১ সালের ৯/১১ হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়।

বিষয়: যুক্তরাষ্ট্রআমেরিকাঅভিযোগট্রাইব্যুনালবিচারকপেন্টাগনবিমানটুইন টাওয়ারহামলাকিউবাপরিকল্পনা
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

  • ২

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

  • ৩

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

  • ৪

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

  • ৫

    নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

সম্পর্কিত
  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

  • রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

  • দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

  • নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

    নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

    আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। হাসান মাহমুদের ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে শুরুতে অবশ্য কিছুটা চাপেই পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের লড়াকু ফিফটিতে বড় লিডের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলা