
এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী
ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, ৫২টি ধানের জাত নিয়ে স্থাপিত রাইস গার্ডেন থেকে কৃষকেরা তাদের এলাকার উপযোগী জাত নির্বাচন করতে পারবেন।
চরচা প্রতিবেদক

মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ), তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো শাহজাহান কবির এ আদেশ দেন।
এ দিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক এ কে এম মাহবুবর রহমান যুবলীগের চেয়ারম্যান পরশ, তার স্ত্রী ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, পরশ তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী
ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, ৫২টি ধানের জাত নিয়ে স্থাপিত রাইস গার্ডেন থেকে কৃষকেরা তাদের এলাকার উপযোগী জাত নির্বাচন করতে পারবেন।

দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
সৌদি আরবের বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সাংবাদিকদের পেটানোর হুমকি, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের পেটানোর হুমকির দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইতে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ‘মাগুরা স্টাইলে’ নির্বাচন না করার আহ্বান জামায়াতের
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন।