Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইমরান খানের সমর্থকদের রাজধানীর দিকে পদযাত্রা শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৮: ১৯
ইমরান খানের সমর্থকদের রাজধানীর দিকে পদযাত্রা শুরু
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে শুরু হওয়া পদযাত্রায় ইমরান খানের সমর্থকেরা। ৪ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার হাজার হাজার সমর্থক ইসলামাবাদের দিকে দীর্ঘ পদযাত্রা শুরু করেছে বলে আজ সোমবার জানিয়েছে তার দল। পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে দলের গভীর বিরোধের মধ্যেই এই পদযাত্রা শুরু হলো।

Advertisement

গতকাল রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়। প্রদেশটি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত। ইসলামাবাদে পৌঁছানোর আগে কয়েকটি স্থানে যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে তাদের।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পদযাত্রায় নেতৃত্ব দেওয়া প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, “আমি আপনাদের সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তরুণদের বেরিয়ে আসতে বলছি—আপনাদের নেতার জন্য, যিনি কারাগারে বসে আছেন।”

Advertisement
Advertisement
Advertisement

২০২২ সালে ইমরানকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তার দলের সঙ্গে পাকিস্তানের নেতৃত্বের বিরোধের সূত্রপাত। ইমরান এ জন্য সামরিক বাহিনীকে দায়ী করেছিলেন। তবে সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করে।

২০২৩ সালের মে মাসে ইমরান গ্রেপ্তার হওয়ার পর তার সমর্থকেরা সামরিক স্থাপনায় হামলা চালিয়ে দাঙ্গা শুরু করলে বিরোধ আরও গভীর হয়। এরপর ব্যাপক ধরপাকড় চালানো হয়। পিটিআইয়ের হাজারো সমর্থককে আটক এবং পরে কয়েক ডজন ব্যক্তিকে সামরিক আদালতে সাজা দেওয়া হয়।

সাবেক ক্রিকেট তারকা ৭৪ বছর বয়সী ইমরান নিজেকে রাজনৈতিক বন্দি হিসেবে বর্ণনা করে আসছেন।

২০২৩ সালে গ্রেপ্তারের আগে সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছিল। পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীকেই চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসেবে বিবেচনা করেন বিশ্লেষকেরা। তবে সামরিক বাহিনী এবং বর্তমান বেসামরিক সরকার ইমরানকে রাজনৈতিক বন্দি করার কথা অস্বীকার করে পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতার কথা তুলে ধরেছে।

ইমরান কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে একটি ছাড়া বাকি সব মামলার সাজা পরে স্থগিত অথবা বাতিল হয়েছে। এসব বিষয়ে আপিল বিচারাধীন রয়েছে।

পদযাত্রাটি মূলত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল।

ইমরানের দলের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আলোচনার প্রস্তাব দেওয়ার পর পদযাত্রা পিছিয়ে দেওয়া হয়। তবে সপ্তাহান্তে সেই আলোচনা ভেস্তে যায়।দুই বছর আগে পিটিআইয়ের সর্বশেষ বড় আকারের বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষে গড়িয়েছিল।

ইসলামাবাদের সড়কে কেন এত কনটেইনারের সারি?In Islamabad, shipping containers on the streets–AP–UNB

ইসলামাবাদ ও এর আশপাশে হাজারো পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদের সরকারি এলাকা ঘিরে ব্যারিকেড হিসেবে কনটেইনার বসানো হয়েছে। এই এলাকায় পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন এবং বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।

‘চিরতরে শেষ করে দেব’

সরকার জানিয়েছে, পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের ইসলামাবাদে ঢুকতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, “আমরা এটা চিরতরে শেষ করে দেব।” তিনি বলেন, দলের ইচ্ছামতো রাজধানীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে দেওয়া যায় না।

সরকারের পক্ষে আলোচনায় অংশ নেওয়া নাকভি বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদ মোকাবিলায় সন্ত্রাসবিরোধী নীতিতে সহযোগিতা করতে ইমরানের দল অস্বীকৃতি জানানোর কারণেই আলোচনা ভেঙে পড়েছে। প্রদেশটির সীমান্ত আফগানিস্তানের সঙ্গে।

পিটিআই এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেছে, সরকার অন্যায্যভাবে চাপ সৃষ্টি করে দলটিকে বিভিন্ন বিষয়ে ছাড় দিতে বাধ্য করার চেষ্টা করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে জঙ্গি হামলা বেড়েছে।নাকভি এবং সরকারের অন্য মন্ত্রীরা ইঙ্গিত দিয়েছেন, ইমরানের দল পরিচালিত প্রাদেশিক সরকার রাষ্ট্রসমর্থিত সন্ত্রাসবিরোধী নীতি অনুসরণ করতে ব্যর্থ হলে আইন ও সংবিধানে থাকা বিধানের মাধ্যমে সেই সরকারকে অপসারণ করা হতে পারে।

বিষয়: পাকিস্তানরাজধানীবিক্ষোভকারাবন্দীইসলামাবাদইমরান খানপিটিআইমিছিলসামরিক বাহিনীসমর্থক
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।