
সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী
সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়।
চরচা ডেস্ক

ভারতের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে সোমবার দেশটির সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করেছে হাজারো বিরোধীদলীয় বিক্ষোভকারী। এ সংশোধনের বিরুদ্ধে আদালতে তারা আবেদনও করেছে। এ নিয়ে ভারতের রাজধানীতে কয়েক দিন ধরে অস্থিরতা চলছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিরোধী দল ও ‘ককরোচ’ (তেলাপোকা) যুব আন্দোলনের সমর্থকেরা চলতি মাসে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে। তাদের দাবি, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। সমালোচকদের অভিযোগ, এই সংশোধনের ফলে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পাচ্ছে।
গত বছর শুরু হওয়া এই সংশোধন কার্যক্রমে ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়া হয়েছে।
বাদ পড়া নামগুলোর মধ্যে ২ কোটি ৮০ লাখ মৃত ব্যক্তির, ৬ কোটি ৩০ লাখ অন্যত্র চলে যাওয়া মানুষের এবং ৩ কোটি এমন ব্যক্তির নাম রয়েছে, যাদের খুজে পাওয়া যায়নি।
সোমবারের মিছিলটি মধ্য দিল্লির প্রায় সাত কিলোমিটার সড়ক ঘুরে সুপ্রিম কোর্টে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন দলের পতাকা ছিল। তারা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।
কড়া নিরাপত্তার মধ্যে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এর আগে সপ্তাহান্তে বড় জমায়েত করার পরিকল্পনা ভেস্তে দিতে পুলিশ অভিযান চালায়। ওই সময় হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়, যাদের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারাও ছিলেন। একই সঙ্গে মধ্য দিল্লিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে
বিরোধী পক্ষের করা আবেদনটি মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে।
আবেদনকারীদের মধ্যে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও রয়েছেন। আবেদনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নিরীক্ষা, আগাম নোটিশ ছাড়া নাম বাদ দেওয়া ঠেকাতে সুরক্ষা ব্যবস্থা, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার সুযোগ এবং দেশজুড়ে সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।
নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, যাদের নাম ভুলবশত বাদ পড়েছে, তারা পুনরায় ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, বৈধ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তুলে বিরোধীরা গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে।
সোমবারের মিছিলে বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের পাশাপাশি বামপন্থী ছাত্রসংগঠনের সদস্যরাও অংশ নেয।
পিএইচডির শিক্ষার্থী অনিরুদ্ধ সিয়াগ বলেন, “এই দেশের মৌলিক মূল্যবোধের ওপর আঘাত হানা হচ্ছে, প্রতিষ্ঠানগুলো তাদের স্বাধীনতা হারাচ্ছে... এই আঘাতের প্রতিবাদ জানাতেই আমি এখানে এসেছি।”
কর্তৃপক্ষ ১১ ঘণ্টার জন্য ছয়টি মেট্রো স্টেশন বন্ধ রাখে এবং কয়েকটি সড়কে যান চলাচল সীমিত করে।
নির্ধারিত বিক্ষোভস্থল পরিবর্তন
বিজেপি বলেছে, এই বিক্ষোভের মাধ্যমে প্রধান বিরোধী দল কংগ্রেস ক্ষমতা দখলের চেষ্টা করছে।
কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের বলেন, “সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা, রাস্তায় বিশৃঙ্খলা ও দাঙ্গা ছড়ানো এবং রাজনীতির নামে মানুষের ওপর হামলা চালানোর মাধ্যমে তারা শুধু ক্ষমতায় ফিরতে চায়।”
দিল্লি পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় অবস্থিত যন্তর মন্তরকে আর আনুষ্ঠানিক বিক্ষোভস্থল হিসেবে নির্ধারণ করা হচ্ছে না। এর পরিবর্তে তিনটি নতুন স্থান চিহ্নিত করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে ককরোচ জনতা পার্টির সমর্থকেরা কয়েক সপ্তাহ ধরে ঐতিহাসিক মানমন্দির ও দীর্ঘদিনের পরিচিত বিক্ষোভস্থল যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করেছিল। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁরা ওই কর্মসূচি পালন করে।
সরকারি স্কুলের অবকাঠামো থেকে শুরু করে কর্মসংস্থান—বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ সংগঠিত করেছে এই যুব আন্দোলন। ক্ষমতায় মোদির ১২ বছরের মধ্যে তার ও বিজেপির জন্য এটি অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
দিল্লিতে ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিরোধী দলের মিছিল
মধ্যপ্রাচ্যের সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী
মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা
৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী
সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়।

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা