Advertisement

ইরানে বিমান হামলায় ৪০ ছাত্রী নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইরানে বিমান হামলায় ৪০ ছাত্রী নিহত

দক্ষিণ ইরানে একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় অন্তত ৪০ জন ছাত্রী নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা আল জাজিরা। ইরানজুড়ে আমেরিকা ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল।

Advertisement

আজ শনিবার সকালে দক্ষিণ হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারেহ তাইয়েবাহ স্কুলে এই হামলা চালানো হয়। ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।

ঘটনাস্থলে থাকা সূত্রের বরাতে জানা গেছে, স্কুলে বিমান হামলার ফলে ভবনের ভেতরে থাকা অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

হামলার সময় স্কুলটিতে ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশংকা করা হচ্ছে।

Advertisement