Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজশাহীতে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২০: ১৫
রাজশাহীতে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

রাজশাহীর গোদাগাড়ীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সকাল ১০টায় গোদাগাড়ী পৌর সদরের ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

‘গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাথায় সাদা কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ জানান।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাস বলেন, “নেসকো জনগণের সেবক না হয়ে শোষক হয়ে দাঁড়িয়েছে। তারা সাধারণ মানুষের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দিয়েছে। আমরা অবিলম্বে এই ভুতুড়ে মিটার পদ্ধতির বিলুপ্তি চাই।”

সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন, “শিক্ষক থেকে শুরু করে সাধারণ শ্রমিক, সবাই আজ বিদ্যুতের এই অস্বাভাবিক বিলে দিশেহারা। প্রিপেইড মিটারে তিনগুণ বাড়তি বিল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য এবং সাধারণ মানুষের পকেট কাটার নামান্তর।”

Advertisement
Advertisement
Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, মিটারে টাকা রিচার্জ করার পরপরই কোনো কারণ ছাড়াই বড় অঙ্কের অর্থ কেটে নেওয়া হচ্ছে। ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, প্রিপেইড মিটার চালুর পর তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে কয়েকগুণ।

আন্দোলনকারীরা সমস্যার সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রিপেইড মিটার বাতিল না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টুর সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বিষয়: মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জরাজশাহীবিক্ষোভশিক্ষক
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।