Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৩: ৫৫
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার
ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। ছবি: রয়টার্স

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু ৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছে।

Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইতালির রাজধানী রোমের জেমেলি হাসপাতালে ৯০ মিনিটের অস্ত্রোপচার করানো হয়। পরে তার ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা ক্যানসার ধরা পড়ে। খবর বিবিসির।

Advertisement
Advertisement
Advertisement

ভ্যাটিকানের এক মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। তবে তার ডান ফুসফুসের নিচের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে অপসারণ করা হয়েছে।

ভ্যাটিকান জানায়, অস্ত্রোপচার সফল হয়েছে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি। অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাকে তার কেবিনে নেওয়া হয়।

ভারতের গঙ্গায় নৌকা উল্টে ১৩ শিশু নিহত Ganga Tragedy

ভ্যাটিকান আরও জানায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় প্রথমে পোপের ফুসফুসে টিউমারটি ধরা পড়ে। তার প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার কথা রয়েছে।

ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচারটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পোপের ডান ফুসফুসের নিচের পুরো অংশ অপসারণ করা হয়েছে।

ভ্যাটিকানের এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ক্যানসার ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা করা হচ্ছে।

রোববার পোপ চতুর্দশ লিও নিজেই তার অস্ত্রোপচারের খবর বিশ্ববাসীকে জানান। সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দা থেকে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস আশীর্বাদ দেওয়ার পর তিনি এ কথা জানান।

জেমেলি হাসপাতালের চিকিৎসক দল পোপের অস্ত্রোপচার করেন। সুস্থ হয়ে ওঠার জন্য তাকে সময় দিতে ২০ অক্টোবর পর্যন্ত এই কারনে তার সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

ভ্যাটিকান জানায়, ফুসফুসে এ ধরনের পিণ্ড বেশ সাধারণ এবং এগুলো সব সময় ক্যানসারযুক্ত হয় না। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক দল নিশ্চিত করেছে, এটি ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা ক্যানসার। অস্ত্রোপচারের আগের পরীক্ষায়ও এমনটি সন্দেহ করা হয়েছিল বলে জানিয়েছে ভ্যাটিকান।

ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পারোলিন সাংবাদিকদের বলেন, “আমি কি উদ্বিগ্ন? হ্যাঁ, কারণ এমন কিছু ঘটবে বলে আমি মোটেও আশা করিনি।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খবরটি ছিল ‘আকাশ থেকে পড়া বজ্রপাতের মতো’। তবে পোপের ‘শান্তভাব’ কার্ডিনালদের মুগ্ধ করেছে এবং তারা তার সুস্থ হয়ে ওঠার বিষয়ে আমরা আশাবাদী।

বিষয়: ক্যানসারফুসফুসহাসপাতালভ্যাটিকান সিটিইতালিপোপ লিও
Advertisement
সর্বশেষ
  • ১

    বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

  • ২

    রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

  • ৩

    সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

  • ৪

    বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মনসুর গ্রেপ্তার

  • ৫

    ফুটবলের উন্নয়নে প্রতি সদস্য সংস্থাকে ২ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব ফিফার

সম্পর্কিত
  • রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

    রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ দুর্ঘটনা ঘটে।

  • সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

    সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিন

  • বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মনসুর গ্রেপ্তার

    বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মনসুর গ্রেপ্তার

    রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরের (২৮) হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

  • ফুটবলের উন্নয়নে প্রতি সদস্য সংস্থাকে ২ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব ফিফার

    ফুটবলের উন্নয়নে প্রতি সদস্য সংস্থাকে ২ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব ফিফার

    নথিতে ফিফা বলেছে, “প্রস্তাবটি গৃহীত হলে ২০২৭–২০৩০ মেয়াদে পরিকল্পিত তহবিল বিতরণের পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে। এ ক্ষেত্রে নারী ও যুব ফুটবলের উন্নয়ন এবং বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”