Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৫: ১০
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক। ফাইল ছবি: বাসস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

এর মধ্যে খন্দকার গোলাম ফারুকের এক কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক এবং পাঁচটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেন। এছাড়া, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের যৌথ নামে থাকা এক কোটি ৫১ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক এবং দুটি ব্যাংক হিসাবে থাকা ১২ লাখ দুই হাজার ৫০০ টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। স্থাবর সম্পত্তিগুলোর মধ্যে ঢাকা ও টাঙ্গাইলে জমি ও প্লট রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানে খন্দকার গোলাম ফারুকের নামে দায় বাদে নিট সম্পদের মূল্য তিন কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ৩৬ লাখ ৭৯ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য চার কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ দুই কোটি ৮৫ লাখ ৪১ হাজার টাকা। এক্ষেত্রে, তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ এক কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়।

এখনো জ্বলছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল, নিয়ন্ত্রণে ২০ ইউনিটfire-at-drug-int

অনুসন্ধানে দেখা যায়, শারমিন আক্তার খান একজন গৃহিণী। তার নামে স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য তিন কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় দুই লাখ ৩৫ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য তিন কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৪ লাখ ৭৭ হাজার টাকা। এক্ষেত্রে, তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ তিন কোটি পাঁচ লাখ ৫৩ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, অনুসন্ধান চলাকালে ওই সম্পদ হস্তান্তর, স্থানান্তর, বিক্রয় বা অন্য কোনভাবে গোপন বা বিলুপ্ত করার সুযোগ যাতে না থাকে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সম্পদ সংরক্ষিত থাকে, সে জন্য অভিযুক্তদের নামীয় স্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে ক্রোক এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

বিষয়: পুলিশডিএমপিআদালতদুর্নীতি দমন কমিশন (দুদক)সম্পদ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

  • ২

    ধর্মঘট প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ীদের

  • ৩

    ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

  • ৪

    ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

  • ৫

    হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭

সম্পর্কিত
  • সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

    সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

    আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার সাক্ষীরা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরা করা হয়। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষীর জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করেন।

  • ধর্মঘট প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ীদের

    ধর্মঘট প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ীদের

    হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ীরা।

  • ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

    ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

    সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছিল।

  • ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

    ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

    আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।