Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ নভেম্বর, ২০২৬
১০ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ নভেম্বর, ২০২৬
১০ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> কানেক্ট

বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৫: ১৯
বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস
ক্যাননের চারটি নতুন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের জন্য ক্যাননের চারটি নতুন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। উন্মোচন করা পণ্যগুলো হলো ক্যানন EOS C50, ক্যানন XA65, ক্যানন XF605 এবং ক্যানন PTZ CR-N100 ক্যামেরা।

Advertisement

গত ১২ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইমেজারি ইন মোশন’ পাওয়ার্ড বাই ক্যানন অ্যান্ড স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড শীর্ষক অনুষ্ঠানে এসব পণ্য উন্মোচন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ক্যাননের হেড অব বিজনেস নূর মো. শাহরিয়ার, ক্যানন সিঙ্গাপুরের মার্কেটিং ম্যানেজার জনি এনজি এবং ক্যানন, টেরিসসহ সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

খাবারে ভেজাল রোধে নমুনা পরীক্ষার মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন প্রধানমন্ত্রীরPM inspects food testing mobile laboratory

অনুষ্ঠানে ক্যাননের পেশাদার ইমেজিং প্রযুক্তি, আধুনিক সম্প্রচারব্যবস্থা, চলচ্চিত্র নির্মাণ ও ভিডিও প্রোডাকশনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে টেলিভিশন সম্প্রচার, স্টুডিও প্রোডাকশন, চলচ্চিত্র নির্মাণ এবং পেশাদার ভিডিও ধারণে আধুনিক ক্যামেরা প্রযুক্তির ব্যবহার ও কর্মপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চারটি ক্যামেরার মাধ্যমে পেশাদার ইমেজিংয়ের বিভিন্ন চাহিদা ও প্রোডাকশন পরিবেশের উপযোগী প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়। পাশাপাশি ক্যাননের সিনেমা ও পেশাদার ভিডিও ক্যামেরা প্রযুক্তি এবং প্যান-টিল্ট-জুম (পিটিজেড) ক্যামেরার ব্যবহার ও কর্মপ্রক্রিয়া নিয়ে পৃথক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাননের ক্যামেরার পাশাপাশি পেশাদার ক্যামেরা সাপোর্ট সলিউশন ব্র্যান্ড টেরিসের ট্রাইপড এবং পেশাদার আলোকসজ্জা ব্র্যান্ড অ্যাপারচারের লাইটিং পণ্যও প্রদর্শন করা হয়। সম্প্রচার, স্টুডিও প্রোডাকশন, চলচ্চিত্র নির্মাণ, বিজ্ঞাপনচিত্র, প্রামাণ্যচিত্র ও বিভিন্ন ধরনের ভিডিও নির্মাণে যুক্ত পেশাজীবীদের কথা বিবেচনায় রেখে এসব পণ্য প্রদর্শন করা হয়।

অংশগ্রহণকারীরা সরাসরি পণ্যগুলো দেখার পাশাপাশি সেগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের প্রযুক্তি খাতে পণ্য বিতরণ, সেবা, সমাধান ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাজারে আধুনিক প্রযুক্তি ও পেশাদার সমাধান পৌঁছে দিতে কাজ করছে।

বিষয়: বিজ্ঞপ্তিক্যামেরাপ্রতিমন্ত্রীবাংলাদেশপ্রযুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

  • ২

    বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা

  • ৩

    একটি আইকনিক ছবির ইতিহাস

  • ৪

    ৭৫% কম জ্বালানিতে রান্না করবে ‘হট ব্যাগ’

  • ৫

    শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ‍্যমেই ফিরতে হবে: জাহেদ

সম্পর্কিত
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নের আওতায় আনবে প্রিয়শপ-এনআরবি ব্যাংক

    ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নের আওতায় আনবে প্রিয়শপ-এনআরবি ব্যাংক

    দেশের প্রায় আড়াই লক্ষ খুচরা ব্যবসায়ীর লেনদেনকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় আনতে কাজ করছে এনআরবি ব্যাংক পিএলসি ও বি-টু-বি রিটেইল প্ল্যাটফর্ম প্রিয়শপ। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

  • ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি পেলেন মেটলাইফ গ্রাহকরা

    ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি পেলেন মেটলাইফ গ্রাহকরা

    চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বীমা দাবি বাবদ দুই কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।

  • সিলেটে প্রাইম ব্যাংকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    সিলেটে প্রাইম ব্যাংকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো- সম্ভাবনাময় ও বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়ীক জ্ঞান, ব্যবস্থাপনা দক্ষতা এবং শিল্প ও বাজারভিত্তিক সক্ষমতা বৃদ্ধি করা।

  • কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে পিকেএসএফের ২৫০০ কোটি টাকা বিতরণ

    কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে পিকেএসএফের ২৫০০ কোটি টাকা বিতরণ

    বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে দুই হাজার ৫০০ কোটি টাকা ঋণের অর্থ ছাড় করেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিকেএসএফ।