
এবি ব্যাংকের নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু
সম্প্রতি ‘এবি সেঞ্চুরি’ নামে নতুন একটি স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) পণ্য চালু করেছে এবি ব্যাংক পিএলসি।
চরচা ডেস্ক

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসির ২৮৫তম উপশাখা উত্তরা ১২ নং সেক্টরে শুভ উদ্বোধন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুর রকীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মোঃ
হাফিজুর রহমান সরদার। এ সময় আরো উপস্থিত ছিলেন ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টুসহ স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “পূবালী ব্যাংক পিএলসির ২৮৫তম উপশাখা হিসেবে উত্তরা ১২ নম্বর সেক্টর উপ-শাখার উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই উপশাখার মাধ্যমে উত্তরা এলাকার গ্রাহকরা আরও সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে পূবালী ব্যাংক ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করে যাবে।”
তিনি আরও বলেন, “পূবালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিরও একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমানত সংগ্রহ, বিনিয়োগ, রেমিট্যান্স এবং আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি
বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায়?
প্লট দুর্নীতি মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের

এবি ব্যাংকের নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু
সম্প্রতি ‘এবি সেঞ্চুরি’ নামে নতুন একটি স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) পণ্য চালু করেছে এবি ব্যাংক পিএলসি।

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা
কর্মীদের কল্যাণ ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড। এ চুক্তির ফলে উল্কাসেমির কর্মী ও তাদের পরিবারের সদস্যরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা পাবেন।

এবি ব্যাংকের দেওয়ানহাট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর
এবি ব্যাংক পিএলসি তাদের দেওয়ানহাট শাখা চট্টগ্রামের দেওয়ানহাটের ৭০০/বি, ডি.টি. রোডের নূর কমপ্লেক্সে স্থানান্তর করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।