Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২২: ৪৮
মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা
কর্মীদের কল্যাণ ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড। ছবি: সৌজন্য

কর্মীদের কল্যাণ ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড। এ চুক্তির ফলে উল্কাসেমির কর্মী ও তাদের পরিবারের সদস্যরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা পাবেন। পাশাপাশি ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন চিকিৎসার জন্যও বীমা সুবিধা থাকবে।

Advertisement

মেটলাইফের বিবৃতিতে বলা হয়েছে, কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকেই মেটলাইফের সঙ্গে এই চুক্তি করেছে উল্কাসেমি। এই উদ্যোগের মাধ্যমে উল্কাসেমির কর্মী ও তাদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা এবং চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং তাদের জীবনমান উন্নয়নে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত বিবেচনা করছে সরকার: প্রধানমন্ত্রীpm-tarique-rahaman

মেটলাইফ জানাচ্ছে, বীমা দাবি নিষ্পত্তিতে তাদের ধারাবাহিক সাফল্য, গ্রাহককেন্দ্রিক বীমা সমাধান, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবার মতো সুবিধা এবং আর্থিকভাবে শক্তিশালী অবস্থানের কারণেই মেটলাইফকে বীমা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বেছে নিয়ে উল্কাসেমি।

মেটলাইফ বিবৃতিতে বলেছে, তারা ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। উভয় ক্ষেত্রেই দেশের জীবন বীমা খাতে সর্বোচ্চ দাবি পরিশোধের রেকর্ড তাদের, জানাচ্ছে মেটলাইফ।

Advertisement
Advertisement
Advertisement

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৃত্রিম বুদ্ধিমত্তা: রাজনীতি, অর্থনীতি ও বাংলাদেশের নতুন বাস্তবতাChatGPT Image Jan 31, 2026, 03_26_45 PM_11zon

বিবৃতিতে বলা হয়েছে, উল্কাসেমি বিশ্বের বিভিন্ন প্রযুক্তি ও সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাক্টর পণ্য তৈরিতে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো, মোবাইল ডিভাইস, উচ্চক্ষমতাসম্পন্ন সিপিইউ ও জিপিইউ, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডেটা সেন্টার ও সার্ভার, গাড়ির প্রযুক্তি, নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা, ক্লাউড অবকাঠামো এবং চিকিৎসাসেবা সরঞ্জামসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর একটি। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি প্রতিষ্ঠানের ৩ লাখের বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুরক্ষা দিচ্ছে।

বিষয়: বিজ্ঞপ্তিবীমাচুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

  • ২

    ৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

  • ৩

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

  • ৪

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

  • ৫

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

সম্পর্কিত
  • এবি ব্যাংকের দেওয়ানহাট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

    এবি ব্যাংকের দেওয়ানহাট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

    এবি ব্যাংক পিএলসি তাদের দেওয়ানহাট শাখা চট্টগ্রামের দেওয়ানহাটের ৭০০/বি, ডি.টি. রোডের নূর কমপ্লেক্সে স্থানান্তর করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

  • মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

    মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।

  • একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

    দশ বছর আগে বাংলাদেশে প্রায় ১০০টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করত এলপিপি। বর্তমানে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এলপিপির বার্ষিক চুক্তির মূল্য প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ কারখানার প্রধান ক্রেতা এলপিপি।

  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।