সম্প্রতি ‘এবি সেঞ্চুরি’ নামে নতুন একটি স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) পণ্য চালু করেছে এবি ব্যাংক পিএলসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ‘শতকেই সমৃদ্ধি’ প্রতিপাদ্য স্লোগানে পণ্যটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ১০০ দিনের মধ্যে আকর্ষণীয় মুনাফা পাওয়া যায়।
প্রতিষ্ঠানটি জানায়, চট্টগ্রাম নগরীতে স্থানান্তরিত দেওয়ানহাট শাখায় নতুন এ পণ্যটির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।