চরচা প্রতিবেদক

তিন দফা বৃদ্ধির পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২১ টাকা ৬৩ পয়সা কমানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিইআরসি কার্যালয়ে এক সভায় এই দাম নির্ধারণ করা হয়। সংস্থাটি জানায়, এখন থেকে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েল ২০৫ টাকা ৪৫ পয়সায় কিনতে পারবে এয়ারলাইনসগুলো। এর আগে এই দাম ছিল ২২৭ টাকা ০৮ পয়সা।
একইসাথে আন্তর্জাতিক রুটের জন্যও জ্বালানির দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১.৩৩৮৫ মার্কিন ডলার, যা আগে ছিল ১.৪৮০৬ ডলার।
বিইআরসি জানায়, বিশ্ববাজারের জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বাড়াতে এই সমন্বয় করা হয়েছে। মে মাস থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জেট ফুয়েলের দাম পুনর্নির্ধারণ করা হবে।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।