Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘শিবির প্রতিরোধ গড়ে তুললে ছাত্রদল ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১২: ৩৯
‘শিবির প্রতিরোধ গড়ে তুললে ছাত্রদল ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’
তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে আয়োজিত গণজমায়েত কর্মসূচি। ছবি: চরচা

ছাত্রশিবির প্রতিরোধ গড়ে তুললে ছাত্রদল ১০ মিনিটও দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আজ বুধবার তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।

Advertisement

জুলাই সনদ বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার নিশ্চিত করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ– এই তিন দফা দাবিতে গণজমায়েত কর্মসূচি করে দলটি।

কর্মসূচিতে গণহত্যার বিচার নিয়ে সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবে সব থেকে বেশি লাভবান হয়েছে বিএনপি। কিন্তু তারা গণহত্যার বিচার এখনো কার্যকর করছে না বলে অভিযোগ করেন তিনি।

এ সময় গতকাল ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ নিয়ে ছাত্রশিবিরের এই নেতা বলেন, বিএনপির সন্ত্রাস, লীগের সাথে আঁতাত, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিকে ঢেকে দেওয়ার জন্য ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করার পাঁয়তারা করেছে।

Advertisement
Advertisement
Advertisement
ববিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০BU

সাদ্দাম বলেন, “আমরা বলতে চাই গতকাল যারা ক্যাম্পাসে হামলা করেছে, একটাও ছাত্র নয়। যেসব আদু ভাইদের দিয়ে ক্যাম্পাসে হামলা করিয়েছো, এদের সন্তানরাও ছাত্রদল করার বয়স হারিয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীদের বলতে চাই, শিবির প্রতিরোধ গড়ে তুললে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না। ছাত্রদল এমন পরিস্থিতি তৈরি করে ক্যাম্পাসগুলোতে গণরুম গেস্টরুম ফিরিয়ে আনতে চায়। যার দরুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত তোলা হয়েছে।”

সাদ্দাম আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীরা হাসপাতলে চিকিৎসা নিতে গেলে আবারও ছাত্রদল ছাত্রলীগের মত দফায় দফায় আহত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

গত ১৭ বছরে আন্দোলন সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি যে মিছিল করেছে, তার পিছনে ১০টা লোকও ছিল না। কিন্তু ১৭ বছর ইসলামি ছাত্রশিবির লীগের বিরুদ্ধে সবসময় রাজপথে ছিল। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আগামী দিনে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামলার দায় আপনার নিতে হবে।”

বিষয়: ছাত্রদলসংঘর্ষপ্রতিরোধহামলাছাত্র শিবিররাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।