Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ছেলেদের দলে কাজ করেছেন, এবার বাংলাদেশের মেয়েদের কোচ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১০
ছেলেদের দলে কাজ করেছেন, এবার বাংলাদেশের মেয়েদের কোচ
নারী জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ডেভিড হেম্প। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের আগে নতুন প্রধান কোচ পেল বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। দুই বছরের চুক্তিতে নতুন ভূমিকায় নিয়োগ পেয়েছেন নারী দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

Advertisement

৫৫ বছর বয়সী হেম্প দায়িত্ব গ্রহণ করবেন আগামী অক্টোবরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন। তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

হেম্প স্থলাভিষিক্ত হচ্ছেন সারওয়ার ইমরানের, যিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে নারী দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন।

নারী দলের সঙ্গে এ নিয়ে দ্বিতীয় দফায় কাজ করবেন হেম্প। এর আগে ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব এবং চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন অভিজ্ঞ এই কোচ।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের ছেলেদের দলের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে হেম্পের। ২০২৩ সালের মে মাস থেকে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রামের প্রধান কোচ ছিলেন তিনি। এরপর ২০২৩ সালে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হন। আর ২০২৪ সালে দায়িত্ব পান ব্যাটিং কোচের।

এবার মেয়েদের ক্রিকেটে নতুন ভূমিকায় বড় চ্যালেঞ্জ দিয়েই কাজ শুরু করবেন হেম্প। তার অধীনেই প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিগার সুলতানার দল, যা শুরু হবে আগামী ৯ অক্টোবর থেকে।

বিষয়: বিসিবিনারী ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী