
দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত ১৭
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
চরচা প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটকদের মধ্যে ২৯ জনকে রেখে বাকি সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মো. আক্তার হোসেন।
এই কর্মকর্তা চরচাকে বলেন, “জাসদ অফিস থেকে আটক ২৯০ জনের মধ্যে সাংবাদিক আবু জাফর সূর্যসহ ২৯ জন ছাড়া বাকিদের গতকাল রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। ২৯ জনের বিষয়েও আমরা যাচাই বাছাই করছি, যদি আওয়ামী সংশ্লিষ্টতা না থাকে তাদেরও ছেড়ে দিব।”
শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাসদের প্রতিনিধি সভা চলাকালে চার দফায় ২৯০ জনকে আটক করা হয়। ওইদিন সকালে গুলিস্তানের কার্যালয়ে জাসদের প্রতিনিধি সভা শুরু হয়। বেলা ১১টার পর যুবদলের নেতা-কর্মীরা জাসদ কার্যালয়ে জড়ো হন।
যুবদল নেতা-কর্মীদের দাবি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘গোপন বৈঠক’ করছিল। আর পুলিশ বলছে, নাশকতার উদ্দেশ্যে সেখানে আওয়ামী লীগ নেতা-কর্মীরা জড়ো হয়েছিল কি না তা যাচাই করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত ১৭
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, দাবি পুলিশের
জমি নিয়ে বিরোধের কারণে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, হামলা সালমান মুক্তাদিরের স্টুডিওকে টার্গেট করে নয়, টার্গেট হয়েছিল ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’।

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও ঝুঁকি মোকাবিলায় সক্ষম আবাসন অর্থায়নের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়নডলারের ঋণ অনুমোদন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’-এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।