
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল কিনবে সরকার। সরকারের গুদামে মজুত বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
উপদেষ্টা বলেন, এখনও আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে চুক্তি হয়নি। তবে, তাদের সাথে বাণিজ্য বাড়ানোর কাজ করছে সরকার। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানে শুল্ক নিয়ে চুক্তির বিষয় আলোচনা হবে দেশটির সঙ্গে।
অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র গিয়ে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে নতুন কোনো এজেন্ডা নিয়ে আলোচনা হবে না। আগের ঋন সহায়তা নিয়ে আলোচনা হবে যাতে পরবর্তী সরকার এসে সমস্যায় না পড়ে বলেন।
দেশের অর্থনীতি স্বস্তিতে রয়েছে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে, এখনও দারিদ্র্যসহ কিছু বিষয় নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। মুল্যস্ফীতি কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে সরকার। তবে কাক্ষিত জায়গায় পৌঁছতে সময় লাগবে বলেও মন্তব্যও করেন সালেহউদ্দিন।
এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, চীন থেকে ২০ টি যুদ্ধ বিমান কেনা হবে গণমাধ্যমের এমন সংবাদ নিয়ে কিছু বলতে রাজি হননি অর্থ উপদেষ্টা। পরবর্তীতে এ বিষয় জানানো হবে বলে মন্তব্য তার।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।