Advertisement

হাদির ওপর হামলাকারীকে ধরতে ডিএমপির পুরস্কার ঘোষণা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

হাদির ওপর হামলাকারীকে ধরতে ডিএমপির পুরস্কার ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তিতে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সন্ধানদাতার পরিচয় গোপন ও উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

Advertisement

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করা গেছে।’’

হামলাকারীদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে মতিঝিলের ডিসি (01320040080) ও পল্টন থানার ওসির (01320040132) মোবাইল ফোন নম্বর অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।’’

Advertisement

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে।