Advertisement

বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামের এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

Advertisement

আজ মঙ্গলবার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে তিনি ভুয়া পরিচয়ে পরীক্ষায় অংশ নেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্র কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে প্রকৃত পরিচয় নিশ্চিত করে তাকে আটক করে।

আটক তাফসির বামরাইল ইউনিয়নের লিয়াকত সিকদারের ছেলে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

Advertisement

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহেশ্বর মন্ডল জানান, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।