Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৩: ০৮
ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স

দেশজুড়ে অগ্নি ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পাশাপাশি বাহিনীতে অ্যাম্বুলেন্সের সংখ্যাও বাড়ানো হবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার ঢাকার পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬’, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। একইসঙ্গে জরুরি চিকিৎসা সেবা সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও চলমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তবে জনসংখ্যা ও নগরায়ণের তুলনায় এই সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। তাই জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে সম্প্রতি ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা ও পানিতে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ফায়ার সার্ভিসকে “গতি, সেবা ও ত্যাগের প্রতীক” উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্যোগ-দুর্ঘটনার সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করেন এই বাহিনীর সদস্যরা। বিভিন্ন অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে তাদের পেশাদারিত্ব ও সাহসিকতা মানুষের আস্থা অর্জন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালে ফায়ার সার্ভিস সদস্যরা ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন। একই সময়ে ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার করা হয়েছে ৯ হাজার ২৬৬ জন আহত ও ১ হাজার ৩৮ জন নিহত ব্যক্তিকে।

এছাড়া অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে ১০ হাজার ৪৮০ জন রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ১৫ হাজার গণসংযোগ, দুই হাজারের বেশি ভবন জরিপ এবং ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি ২ লাখ ৫৬ হাজারের বেশি মানুষকে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই বাহিনীর সদস্যরা শুধু অগ্নিনির্বাপণ নয়, যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করছেন। তাদের এই আত্মত্যাগ ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসার দাবিদার।”

বিষয়: বিএনপিসালাহউদ্দিন আহমদঅ্যাম্বুলেন্সদুর্ঘটনাফায়ার সার্ভিস
সর্বশেষ
  • ১

    পুলিশের ১৫ কর্মকর্তা বদলি

  • ২

    বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

  • ৩

    গণমাধ্যমে বয়কটের মুখে হোয়াইট হাউসে ‘ট্রাম্প টিভি’ চালু

  • ৪

    প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি মহাসড়ক, শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

  • ৫

    অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

সম্পর্কিত
  • আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    খুলনায় শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনার হরিনটানা থানার খাজা হল গেট সংলগ্ন এলাকা থেকে একজনকে ও বরিশালের উজিরপুর উপজেলা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।

  • পুলিশের ১৫ কর্মকর্তা বদলি

    পুলিশের ১৫ কর্মকর্তা বদলি

    পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারসহ (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

    বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

    বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী খাতে ভারতীয়দের আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

  • গণমাধ্যমে বয়কটের মুখে হোয়াইট হাউসে ‘ট্রাম্প টিভি’ চালু

    গণমাধ্যমে বয়কটের মুখে হোয়াইট হাউসে ‘ট্রাম্প টিভি’ চালু

    শীর্ষস্থানীয় তিনটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্প্রচার বয়কট করেছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো। নজিরবিহীন এই উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস সোমবার নিজস্ব স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুর ঘোষণা দিয়েছে