চরচা ডেস্ক

ব্রাজিলের বিশ্বকাপ দলে কি জায়গা করে নিতে পারবেন নেইমার? কার্লো আনচেলত্তি ৫৫ সদস্যের যে প্রাথমিক দল ঘোষণা করতে যাচ্ছেন, তাতে নেইমারের নাম আছে। তার মানে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেওয়ার পথেই আছেন তিনি। খবরটা দিয়েছে একটি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। তবে আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে এখনো প্রাথমিক দলটি প্রকাশ করেননি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ মে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে। চূড়ান্ত দলে নেইমারের থাকার সম্ভাবনা ভালোই। সান্তোসের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচেই গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
লম্বা সময় ধরেই নেইমার ব্রাজিলিয়ান দলের বাইরে। চোট ও বাজে ফর্মই এর কারণ। নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর আর ফেরাই হয়নি।
সোমবার ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’র ম্যাচে ব্রাগান্তিনোকে ২–০ গোলে হারিয়েছে তার দল সান্তোস। একটি গোল নেইমারের। ৩৪ বছর বয়সী ব্রাজিল তারকা ম্যাচটি খেলেছেন ৮২ মিনিট। খুব খারাপ খেলেননি তিনি।

সান্তোসের হয়ে সবশেষ ১৭ ম্যাচে ১১ গোল আর ৪ অ্যাসিস্ট নেইমারের। তবে নেইমারের ব্যাপারে মূল শঙ্কাটা তার ফিটনেস।
কার্লো আনচেলত্তি অবশ্য ব্রাজিল দলে জায়গা পেতে ফিটনেসকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পারফরম্যান্সের পাশাপাশি তিনি ব্রাজিলের জার্সি তাদেরই পরতে দেবেন, যারা ফিটনেসের দিক দিয়ে সেরা অবস্থানে আছেন।
নেইমার সেই জায়গায় আছেন কি না, গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাই। তবে প্রাথমিক দলে যদি থাকেন, আনচেলত্তির অধীনে সেটা একটা ইতিবাচক দিকই।