Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রবাসীদের হয়রানি বন্ধে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত সরকারের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০: ৫৯
প্রবাসীদের হয়রানি বন্ধে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত সরকারের

প্রবাসী বাংলাদেশিদের সেবা আরও সহজ, সমন্বিত ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে সরকার একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশের জবাবে এসব বলেন আরিফুল হক। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, বিমানবন্দরে সেবা, ভিসা ও অন্যান্য সেবার সঙ্গে একাধিক মন্ত্রণালয় ও সংস্থা সম্পৃক্ত। এসব সেবার বিদ্যমান সমস্যা সমন্বিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করবে। বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহতdhaka-medical_-dmc

আরিফুল হক চৌধুরী জানান, বিদেশে কর্মরত বিএমইটির বহির্গমন ছাড়পত্রধারী কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে আনা, বিমানবন্দরে গ্রহণ, স্বজনদের কাছে হস্তান্তর, দাফন সহায়তা এবং আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। পাশাপাশি দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে মরদেহ পরিবহন ও দাফন ব্যয় বাবদ তাৎক্ষণিক ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার ৩১২ জন প্রবাসীর পরিবারের মধ্যে মোট ১৮ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রী আরও জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাঁচটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ ও অসুস্থ প্রবাসীদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। বহির্গমন ছাড়পত্র বা বোর্ডের সদস্যপদধারী প্রবাসীর পরিবারকে দুই মাসের মধ্যে ৩ লাখ টাকা এবং অসুস্থ হয়ে দেশে ফেরা প্রবাসীদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

সংসদ সদস্য রুমিন ফারহানার আরও এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশগমন উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পাশাপাশি স্বল্প ব্যয়ে বৈধ উপায়ে বিদেশে কর্মী পাঠানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিষয়: প্রবাসীপ্রবাসীকল্যাণ মন্ত্রীপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সরকার
সর্বশেষ
  • ১

    সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

  • ২

    চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

  • ৩

    খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • ৪

    জরুরি ওষুধে নানা কৌশল: কোম্পানি বলে খরচের কথা, গ্রাহককে ভোগায় দাম

  • ৫

    বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

সম্পর্কিত
  • সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

    সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

    সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার রাত পৌনে দশটায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

  • চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

    চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

    জন্মাষ্টমী উপলক্ষে জে এম সেন হলে আগামী শনিবার থেকে অনুষ্ঠিত হবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংর্কীতন।

  • খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

    খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

    আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগী দেখানোর কথা বলে ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে আসামি সবুজ তার ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদান করে।

  • বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

    বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

    শাহারিয়ার রিফাত আরও জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে র‍্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।