ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ সোমবার এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ব্রিফিংয়ে আখতার আহমেদ বলেন, “নির্বাচনে প্রায় ১ লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ। আনসার-ভিডিপি থেকে আসবে প্রায় ৫ থেকে ৬ লাখ সদস্য।”
ইসি সচিব আরও বলেন, “নির্বাচনের সময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠে কাজ করবে। তবে আরপিও সংশোধনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হবে।”
আইনশঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা আজ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করেন। এ আলোচনায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, আনসার–ভিডিপিসহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।