Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ-গোলাগুলি, নিহত ১৬

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৪
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ-গোলাগুলি, নিহত ১৬
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের পর নিয়ে যাওয়া হচ্ছে এক আহত ব্যক্তিকে। ছবি: রয়টার্স

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলার ওল্ড পুলিশ লাইন্স গেটের একটি মসজিদে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। পরে সেখানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়।

কোহাট জেলা হাসপাতালের শীর্ষ কর্মকর্তা তাহির আলী শাহ নিশ্চিত করেছেন, আহতদের পাশাপাশি ১৫ জনের মরদেহ এই স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। খাইবার পাখতুনখোয়া পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে যে তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও ৫ জন পুলিশ সদস্য।

Advertisement
Advertisement
Advertisement

এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে এই অঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস ও টিটিপির তৎপরতা রয়েছে।

বোমা হামলাটি একটি আত্মঘাতী হামলা ছিল বলে নিশ্চিত করেছেন প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ। তিনি জানান, বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করে এবং কর্মকর্তাদের সাথে গুলি বিনিময় করে।

বিষয়: পাকিস্তানহামলানিহতআহত
সর্বশেষ
  • ১

    ইরানের উত্থান ঠেকানোর উপায় নেই

  • ২

    বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ ছাড়লেন ওয়ারেন বাফেট

  • ৩

    গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরও চার আসামি কারাগারে

  • ৪

    মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলা: সৌদি আরব কী খেলা খেলছে, হুতিরা কী বলছে?

  • ৫

    তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

সম্পর্কিত
  • বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ ছাড়লেন ওয়ারেন বাফেট

    বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ ছাড়লেন ওয়ারেন বাফেট

    মার্কিন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট শুক্রবার বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯৭০ সাল থেকে টানা এই পদে থাকা ৯৬ বছর বয়সী বাফেট এখন ‘চেয়ারম্যান ইমেরিটাস’ হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ছেলে হাওয়ার্ড বাফেট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিব

  • গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরও চার আসামি কারাগারে

    গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরও চার আসামি কারাগারে

    এর আগে গত বুধবার এ মামলায় দুই আসামিকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। গত মঙ্গলবার সাতজন, রোববার নয়জন এবং সোমবার আরও নয়জনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। গত শনিবার এই মামলায় ২৪ জনকে রিমান্ডে পাঠায় আদালত।

  • তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

    রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়েছে বলে চরচাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান।

  • ফ্ল্যাটে নারীসহ সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

    ফ্ল্যাটে নারীসহ সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

    রাজশাহী নগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের উদ্ধার করে চন্দ্রিমা থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে হাজির মোড়সংলগ্ন ওই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়তে থাকেন