Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরও চার আসামি কারাগারে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৫
গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরও চার আসামি কারাগারে
কারাগারের প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আরও চার যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন— সহিম উদ্দিন (৩০),তুষার (২৭), সাদমান সাকিব(৩৬) ও আল আমিন মৃধা (৪৫)।

মতিঝিলে মেট্রোরেলের নিচে ককটেল বিস্ফোরণ, কলেজ শিক্ষক আহতmotijheel-metro-bomb

আসামিদের আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. রুহুল আমিন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মো. রিয়াজ মোরশেদ মাহিম তাদের জামিন চেয়ে শুনানি করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে গত বুধবার এ মামলায় দুই আসামিকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। গত মঙ্গলবার সাতজন, রোববার নয়জন এবং সোমবার আরও নয়জনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। গত শনিবার এই মামলায় ২৪ জনকে রিমান্ডে পাঠায় আদালত। আজ নতুন করে আরও চারজনকে কারাগারে পাঠানো হলো। সব মিলিয়ে মামলাটিতে এ পর্যন্ত রিমান্ড প্রাপ্ত ও কারাগারে যাওয়া আসামির সংখ্যা দাঁড়ায় ৫৫ জন।

গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আরো ৯ আসামি কারাগারেsub-jail

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর গুলশান থানাধীন এলাকায় গত ১১ সেপ্টেম্বর বেলা পৌনে ১২ টায় নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ করা সহ সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও সরকারকে বেকায়দায় ফেলরে লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। তারা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান প্রদান ও বিশৃঙ্খলা করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন।

এসময় তারা ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। অজ্ঞাতনামা আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হয়ে নিষিদ্ধ সত্ত্বাকে সমর্থন করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণসহ রাষ্ট্রীয় সম্পদ ও জনগনের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে তথা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান প্রদান ও বিশৃঙ্খলা করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটান।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশের উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এসময় পাঁচটি ককটেল জব্দ করা হয়। এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০/১০০ জনকে আসামি করা হয়।

বিষয়: গুলশানককটেলবিস্ফোরণমামলাআসামিগ্রেপ্তাররিমান্ডকারাগার
সর্বশেষ
  • ১

    মালিবাগে ককটেল বিস্ফোরণ

  • ২

    ইরানের উত্থান ঠেকানোর উপায় নেই

  • ৩

    বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ ছাড়লেন ওয়ারেন বাফেট

  • ৪

    গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরও চার আসামি কারাগারে

  • ৫

    মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলা: সৌদি আরব কী খেলা খেলছে, হুতিরা কী বলছে?

সম্পর্কিত
  • মালিবাগে ককটেল বিস্ফোরণ

    মালিবাগে ককটেল বিস্ফোরণ

    রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় প্রধান সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

  • বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ ছাড়লেন ওয়ারেন বাফেট

    বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ ছাড়লেন ওয়ারেন বাফেট

    মার্কিন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট শুক্রবার বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯৭০ সাল থেকে টানা এই পদে থাকা ৯৬ বছর বয়সী বাফেট এখন ‘চেয়ারম্যান ইমেরিটাস’ হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ছেলে হাওয়ার্ড বাফেট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিব

  • তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

    রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়েছে বলে চরচাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান।

  • পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ-গোলাগুলি, নিহত ১৬

    পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ-গোলাগুলি, নিহত ১৬

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।