
মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে কর্মপরিবেশ শোভন হবে: পরিকল্পনা উপদেষ্টা
আজ শুক্রবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পদ্ম হলে রুমে বাংলাদেশ ইনিস্টিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরচা প্রতিবেদক

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।’’
ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে আজ শুক্রবার প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “আপনারা (বিরোধী দল) গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন; ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘‘কী কী পদক্ষেপ নিলে বর্তমান সংকট মোকাবিলা সম্ভব, সে বিষয়ে বিরোধী দলের একটি পরিকল্পনা দেওয়া উচিত। সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়াও প্রয়োজন।’’
অতীতের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে উল্লেখ করে রিজভী বলেন, “একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।”
গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘‘হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে।’’ এটি সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলেও দাবি করেন তিনি।
জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, এসব সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।
অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকন প্রমুখ। পরে সংস্থাটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।
প্রিমিয়াম সংগ্রহে ওয়ান ব্যাংকের সাথে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর
এসওএস চিলড্রেনস ভিলেজেস ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মধ্যে চুক্তি স্বাক্ষর
মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে কর্মপরিবেশ শোভন হবে: পরিকল্পনা উপদেষ্টা
আমরা ফটোসেশন-ফটোশোর রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে কর্মপরিবেশ শোভন হবে: পরিকল্পনা উপদেষ্টা
আজ শুক্রবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পদ্ম হলে রুমে বাংলাদেশ ইনিস্টিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমরা ফটোসেশন-ফটোশোর রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী
বিএনপি সরকার ফটোসেশন বা ফটোশোয়ের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে, এর মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে–এমনটা প্রত্যাশা করা ঠিক নয়।

দেশের সব হাসপাতালে চিকিৎসার মান বেড়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
দেশের সব হাসপাতালে গত ছয় মাসে চিকিৎসা সেবার মান বেড়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন দাবি করেন।

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। শাহিনুজ্জামান জানান, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মারা যান