
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
চলতি মাসে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৪২ ডলারে পৌঁছায়। পরে আজ দাম কিছুটা কমে ৯০ দশমিক ২০ ডলার হয়।
বিশ্ববাজারে জুলাই মাসের শুরু থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষক স্টিফেন ইনেস বলেন, “বাজার এখন একই সময়ে দুটি পরস্পরবিরোধী পরিস্থিতির প্রভাব বিবেচনা করতে বাধ্য হচ্ছে।”
এই বিশ্লেষক বলেন, তেলের দাম বৃদ্ধির ফলে বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির গতি কমে আসা এবং শ্রমবাজারের কিছুটা স্থিতিশীল হওয়ার লক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে, জ্বালানির এই মূল্যবৃদ্ধি থেকে নতুন করে ব্যাপক মূল্যস্ফীতির চক্র শুরু হওয়ার সম্ভাবনা কম।
গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর আগে জলপথে সারা বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প