নির্বাচন কমিশনের অতীত কর্মকান্ড এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী।
রোববার নির্বাচনী সংলাপে এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইসিকে কঠোর সতর্কতা দিয়ে সুব্রত চৌধুরী বলেন, “অতীতে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনগুলোর প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হয়েছে, কারণ তারা নিরপেক্ষতা দেখাতে পারেননি।”
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী জানান, নির্বাচন কমিশনে দক্ষ ব্যক্তি থাকা স্বত্বেও নিরপেক্ষতা ছিলো না। নির্বাচনে অদৃশ্য শক্তির সঙ্গে যোগসূত্র ছিল নির্বাচন কমিশনের।
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে সুব্রত চৌধুরী বলেন, “গোপনে বৈঠক হত, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় নিয়ে বৈঠকের মধ্য দিয়ে আলোচনা হতো। সেখানে সরকারের পক্ষ থেকে দুই-একজন ব্যক্তি থাকত। কীভাবে নির্বাচনটাকে তাদের পক্ষে নিয়ে নির্বাচনটাকে পুরো কলুষিত করা যায়।”