
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
চরচা ডেস্ক

ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক পেতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। খবর বার্তা সংস্থা ইউএনবির।
প্রথম রেকে রয়েছে ৩টি এসি স্লিপার কার, ৩টি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং ২টি পাওয়ার কার।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের প্রয়োজন ও যাত্রীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে কোচগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে।
এতে বেশ কিছু নতুন নকশা ও পরিবর্তন যুক্ত করা হয়েছে, যার অনেকগুলো এলএইচবি ধরনের কোচে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে।
যাত্রীদের আরামের জন্য কোচগুলোতে বিশেষভাবে নকশা করা রিক্লাইনিং চেয়ার রয়েছে। এসব চেয়ারে স্টেইনলেস স্টিলের হাতল ও পা রাখার জায়গা রয়েছে।
এসি কোচে ফ্যান, সিসিটিভি নজরদারির ব্যবস্থা, যাত্রীদের জন্য অ্যালার্ম ব্যবস্থা, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষসহ বিভিন্ন যাত্রীবান্ধব সুবিধা রাখা হয়েছে।
বাংলাদেশের অতিরিক্ত যাত্রীর কথা বিবেচনা করে কোচগুলোর ছাদও শক্তিশালী করা হয়েছে।
ব্যস্ত সময়ে যাত্রীরা ছাদে উঠলে অতিরিক্ত যে ভার তৈরি হয়, তা সামলানোর উপযোগী করে এই কাঠামো তৈরি করা হয়েছে।
কোচগুলোর বৈদ্যুতিক ব্যবস্থাও বিশেষভাবে তৈরি করা হয়েছে।
এতে ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যেখানে ভারতীয় রেলের প্রচলিত কোচগুলোতে সাধারণত ৭৫০ ভোল্টের ব্যবস্থা থাকে।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।