
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলার সংস্কৃতি, গণমাধ্যম এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর সাম্প্রতিক বিভিন্ন আক্রমণের প্রতিবাদ জানানোর জন্য সংহতি সমাবেশের ডাক দিয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে।
‘শুনাও আলোর জয়বাণী’ শীর্ষক এই সংহতি সমাবেশে গানের মাধ্যমে প্রতিবাদ ও সংহতি প্রকাশ করা হবে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্–এর ঢাকা মহানগর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নীলাঞ্জনা চৌধুরী জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানটির সচিত্র সংবাদ ধারণ ও প্রচারের জন্য দেশের বিভিন্ন গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।