Advertisement

আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের দাম ধরা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।

Advertisement

এ নিয়ে চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ডলারে। আর ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক মোট প্রায় ৫৮৪ কোটি ডলার কিনেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখা এবং দেশের রিজার্ভ শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে ব্যাংক খাতে ডলারের সরবরাহ আগের তুলনায় স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের চাপ কিছুটা কমেছে।

Advertisement

একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা বলেন, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে নজরদারি বাড়ানো এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।