
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে রোগটির সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের বিস্তার অব্যাহত থাকায় পরিস্থিতির ক্রমবর্ধমান ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আজ বুধবার প্রকাশিত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ১১ হাজার ৪২ জন ইবোলায় আক্রান্ত হয়েছে এবং ৫ হাজার ৩৮৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আক্রান্তদের প্রায় অর্ধেকই প্রাণ হারিয়েছে।
মে মাসের মাঝামাঝি প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে রোগটি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কঙ্গো কর্তৃপক্ষ। চলমান সংঘাত এবং দেশটির স্বাস্থ্যব্যবস্থার ক্রমাবনতিসহ নানা চ্যালেঞ্জের কারণে পরিস্থিতি মোকাবিলা আরও কঠিন হয়ে পড়েছে।
ইবোলা ভাইরাসের বান্দিবুগিও ধরন থেকে এ প্রাদুর্ভাব ছড়িয়েছে। এ ধরনটির বিরুদ্ধে বর্তমানে কোনো স্বীকৃত টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই।
কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে রোগটি ছড়িয়ে পড়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন