
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
চরচা ডেস্ক

গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর) কঙ্গোয় ইবোলায় নিশ্চিত মৃত্যুর সংখ্যা ২ হাজার ১১-তে পৌঁছেছে বলে আজ মঙ্গলবার জানিয়েছে দেশটি। স্বাস্থ্য কর্মকর্তারা এটিকে এ পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে বর্ণনা করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কঙ্গোর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য রয়টার্সের হাতে এসেছে। এতে দেশটির পাঁচটি প্রদেশে ইবোলায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৮১ জন বলে জানানো হয়েছে।
দেরিতে শনাক্তকরণ, সংঘাত এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।
কঙ্গোতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। এবার এর জন্য দায়ী ইবোলা ভাইরাসের বান্দিবুগিও ধরন। এই ধরনের বিরুদ্ধে অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগ আখ্যা দিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রতিবেশী উগান্ডাতেও এই প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট ইবোলা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।গত মাসে ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ইতুরি প্রদেশে জানুয়ারি বা তারও আগে ইবোলার সংক্রমণ শুরু হয়ে থাকতে পারে। গবেষণাটিতে জানুয়ারির মাঝামাঝি থেকে ১৫ মে পর্যন্ত ৫০০টিরও বেশি সন্দেহভাজন আক্রান্তের সন্ধান পাওয়া যায়।
চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং আক্রান্ত এলাকাগুলোতে নিরাপত্তাহীনতার কারণে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা, রোগীদের আলাদা রাখা এবং সংক্রমণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে।
কঙ্গো সরকারের তথ্য অনুযায়ী, দেশটির বর্তমান প্রাদুর্ভাবের চেয়ে বড় ছিল কেবল পশ্চিম আফ্রিকায় ২০১৪ থেকে ২০১৬ সালের ইবোলা প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ওই সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে মোট ২৮ হাজার ৬১৬ জন আক্রান্ত এবং ১১ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছিল।
ওই প্রাদুর্ভাব ঘোষণার পর মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছাতে প্রায় পাঁচ মাস লেগেছিল। সেখানে কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবে তিন মাসেরও কম সময়ে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
কঙ্গোতে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ইবোলার আরেকটি প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২ হাজারে পৌঁছাতে ১২ মাসের কিছু বেশি সময় লেগেছিল। কিন্তু এবারের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ১ হাজার থেকে ২ হাজারে পৌঁছাতে এক মাসেরও কম সময় লেগেছে। এতে ভাইরাসটি কত দ্রুত ছড়িয়ে পড়ছে, তা আরও স্পষ্ট হয়েছে।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।