
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে প্রবাসীর বাকরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় হাজী ইউসুফের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সাথে সংশ্লিষ্ট লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, ইউনূসের দুই ছেলে বিদেশে থাকেন। সম্প্রতি বড় ছেলে বিদেশ থেকে দেশে এসেছেন। গতকাল তার মোবাইলে ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজ দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই যুবক এসে রুনা টাওয়ারের ১১তলা ভবনের নিচতলার গেটে দুই রাউন্ড গুলি করে চলে যান। এ ঘটনার পর ওই ভবনের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম চরচাকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীর পরিবার থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ করা না হলেও আমরা নিজেরা বিষয়টি খতিয়ে দেখছি।”
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে চাঁদা দাবি করে না পাওয়ার পর গুলি ছুঁড়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও ভাংচুরের কয়েকটি ঘটনা ঘটেছে। চলতি বছরের ২ জানুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি নগরীর চন্দনপুরা এলাকায় ব্যবসায়ী মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে দুই দফায় গুলি ছোঁড়া হয়।
গত ১৩ জুন নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনের মালিকের নিকট থেকে চাঁদা চেয়ে না পেয়ে কার্যালয় ভাংচুর ও লুটপাট করা হয়। ১৩ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বড়দীঘির পাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের নিকট থেকে চাঁদা চেয়ে না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমন ও রায়হানের নাম উঠে আসে। বর্তমানে ডেভিড ইমন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।