Advertisement

পারিবারিক বিরোধে বাবাকে সন্তানদের মারধর, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পারিবারিক বিরোধে বাবাকে সন্তানদের মারধর, হাসপাতালে মৃত্যু
আটতলা থেকে নিচে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের হিসাব কর্মকর্তা নিহত

পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রামের বাঁশখালীতে সন্তানদের মারধরে বাবার মৃত্যু হয়েছে।

Advertisement

মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ শাহজাহান (৫০)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে মারা যান।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক চরচাকে জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহজাহান তার স্ত্রীকে গতকাল সোমবার রাতে মারধর করেন। এসময় তার দুই ছেলে-মেয়ে এর প্রতিবাদ করেন। বাদানুবাদের এক পর্যায়ে তারা বাবাকে মারধর করলে মাথায় আঘাত পান।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজকে তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধঅর করে।

Advertisement

ওই ব্যক্তির দুই ছেলে-মেয়েকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।