Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৯৩০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৮: ০৪
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৯৩০

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এ পর্যন্ত অন্তত ৯৩০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে। গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে, যা সর্বোচ্চ মৃত্যুর হারগুলোর একটি।

Advertisement
Advertisement
Advertisement

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার পর্যন্ত নিশ্চিত হওয়া ২ হাজার ৩৪৪টি আক্রান্তের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা ইউএনবি যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পূর্ব কঙ্গোতে গত ১৫ মে ঘোষিত এই ইবোলা প্রাদুর্ভাব এখন পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব। এই সংক্রমণের জন্য দায়ী বান্দিবুগিও ভাইরাস ইবোলার অন্যান্য ভাইরাসের তুলনায় কম পরিচিত। এর কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই।

Advertisement
Advertisement
Advertisement

ইবোলা অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা বন্য প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। মানুষের মধ্যে এটি বমি, রক্ত বা বীর্যের মতো শারীরিক তরলের সংস্পর্শ এবং বিছানাপত্র ও পোশাকের মতো দূষিত জিনিসের মাধ্যমে ছড়ায়। রোগটি বিরল হলেও গুরুতর এবং প্রায়ই প্রাণঘাতী।

কঙ্গোতে আরও দুই প্রদেশে ছড়িয়েছে ইবোলার প্রাদুর্ভাবCongo's Ebola_11zon

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইবোলা মোকাবিলার কার্যক্রম সীমিত হয়ে পড়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। বিদ্রোহী সহিংসতায় জর্জরিত পূর্বাঞ্চলের মোট পাঁচটি প্রদেশে এই প্রাদুর্ভাব ছড়িয়েছে।

কর্তৃপক্ষ শনিবার জানায়, মে মাসের মাঝামাঝি প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের দলের ওপর অন্তত ১২টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার বেশির ভাগই ইবোলা নিয়ে সংশয় ও গুজব থেকে উৎসারিত। এদিকে বেতন না পাওয়ার প্রতিবাদে অনেক স্বাস্থ্যকর্মী কাজ বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৩৬ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করে জানায়, নতুন ইবোলা আক্রান্তদের ৮০ শতাংশই অজানা সংক্রমণ-শৃঙ্খল থেকে আসছে। এর অর্থ হলো, স্বাস্থ্য কর্মকর্তারা নজরদারি ও নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও প্রাদুর্ভাবটি তাদের শনাক্ত করার গতির চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিষয়: আক্রান্তআফ্রিকাকঙ্গোভাইরাসডব্লিউএইচওমহামারিইবোলাস্বাস্থ্য মন্ত্রণালয়
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প