
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের প্রতিশ্রুতি লঙ্ঘনের বিপরীতে উপযুক্ত ‘পাল্টা জবাব’ দেওয়া হবে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
মার্কিন প্রশাসনের বর্তমান কর্মকাণ্ড সুপ্রতিষ্ঠিত প্রতিশ্রুতির স্পষ্ট লঙ্ঘন বলে সতর্ক করেছেন তিনি।
স্থানীয় সময় আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, “যুক্তরাষ্ট্রের তথাকথিত ট্রেজারি সেক্রেটারি সমঝোতা স্মারকের ৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করলেও, ইরান এখন পর্যন্ত তার কথা রেখেছে।”
মার্কিন নীতিমালার সমালোচনা করে তিনি আরও বলেন, “আমেরিকার একের পর এক ভুল পদক্ষেপ ও চুক্তি লঙ্ঘনের ধারাবাহিকতায় এটি তাদের নতুন সংযোজন।”
পোস্টের শেষে ওয়াশিংটনকে একটি ‘বাস্তবতার মুখোমুখি’ করিয়ে দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় সতর্ক করেন যে, আগামী দিনে যেকোনো অগ্রগতির ক্ষেত্রে কেবলমাত্র পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষাই একমাত্র পথ হতে পারে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন