Advertisement

ঢামেকের বাথরুমে ঝুলন্ত নারীর মরদেহ, পরে জানা গেল বারডেমের নার্স

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ঢামেকের বাথরুমে ঝুলন্ত নারীর মরদেহ, পরে জানা গেল বারডেমের নার্স
ফাইল ছবি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় তন্ময়ী মন্ডল নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে জানা যায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

Advertisement

ওসি বলেন, “প্রাথমিকভাবে ওই নারীর পরিচয়সহ ঘটনার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তবে ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

ঘটনাটি হত্যাকাণ্ড কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।”

পুলিশ জানায়, নিহত তন্ময়ী মন্ডল তার এক বান্ধবীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একটি মোবাইল সিম নিয়েছিলেন। ওই সিমের বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে। এছাড়া, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ও সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।