
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা, নতুন কর্মসংস্থান তৈরি এবং ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার এক বিশাল নীতি সহায়তা বা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে গভর্নর স্পষ্ট জানিয়ে দেন, এই বিপুল অঙ্কের টাকা বিতরণের ক্ষেত্রে ঋণখেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে কেন্দ্রীয় ব্যাংক। সামনে এমন কিছু আইন আসছে, যাতে করে ব্যাংক থেকে ঋণ নিয়ে তা শোধ না করার প্রবণতা আটকানো যাবে।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত এই প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দেশের ২৫ লাখের বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট ৬০ হাজার কোটি টাকার এই প্রণোদনা প্যাকেজটি মূলত দুটি উৎসের মাধ্যমে জোগাড় করা হবে। প্যাকেজের বড় অংশ অর্থাৎ ৪১ হাজার কোটি টাকা আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে। যেসব ব্যাংকে অতিরিক্ত টাকা বা উদ্বৃত্ত তারল্য অলস পড়ে আছে, তাদের কাছ থেকে ১০% সুদে ৩ বছর বা তার চেয়ে বেশি মেয়াদি আমানত হিসেবে এই অর্থ নেওয়া হবে। বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে দেবে।
কোন খাতে কত বরাদ্দ ও কর্মসংস্থানের লক্ষ্য?
৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের অধীনে ৫টি প্রধান স্কিমে বড় বরাদ্দ দেওয়া হয়েছে–
এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ১৯ হাজার কোটি টাকার তহবিল থেকে কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা (৫ হজার কোটি টাকা, ২ লাখ কর্মসংস্থান), প্রাক-জাহাজীকরণ ঋণ (৫ হাজার কোটি টাকা), বেকার যুবকদের কর্মসংস্থান (১ হাজার কোটি টাকা) এবং গ্রামীণ অর্থনীতির (১ হাজার কোটি টাকা) মতো গুরুত্বপূর্ণ খাতে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। পাশাপাশি চামড়া, জুতা, হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানি খাত এবং নতুন স্টার্টআপ ও ক্রিয়েটিভ ইকোনমিতেও বিশেষ তহবিল রাখা হয়েছে।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”