চরচা প্রতিবেদক

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। যে দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। যা আজ থেকেই কার্যকর হয়েছে।
আজ বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। জানানো হয়েছে, নতুন এই দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার ৮১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে।
এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৭ হাজার ৪০৬ টাকা ও ১৮ ক্যারেটের ৬ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৪৩ টাকা।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।