Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্ন আরও দূরে সরে যাচ্ছে’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৭: ২৬
‘পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্ন আরও দূরে সরে যাচ্ছে’
ছবি: ইউএনবি/এপি

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী আজ বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহরটির মেয়র কাজুমি মাতসুই যুদ্ধরত পরাশক্তিগুলোর সমালোচনা করে বলেন, প্রতিরোধের উপায় হিসেবে পারমাণবিক অস্ত্রের মালিকানাকে ন্যায্যতা দেওয়া বন্ধ করতে হবে।

Advertisement

হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইরানসহ প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিসহ প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন।

বার্তা সংস্থা এপির বরাতে ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে শান্তি ঘোষণা পাঠ করে মাতসুই বলেন, এখনো অনেক রাজনৈতিক নেতা পারমাণবিক প্রতিরোধনীতিকে বাস্তবসম্মত কৌশল হিসেবে বিবেচনা করেন এবং সহিংসতাকে বৈধতা দেন। এতে “পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্ন আরও দূরে সরে যাচ্ছে।” তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক নাগরিককে উদ্যোগী হওয়ার আহ্বানও জানান।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “পারমাণবিক অস্ত্রের অমানবিকতাকে খাটো করে দেখা এবং নিজেদের সমৃদ্ধির জন্য শক্তি প্রয়োগকে গ্রহণযোগ্য মনে করা সহিংস প্রতিশোধের এক অন্তহীন চক্র তৈরি করতে পারে, যার পরিণতিতে আবারও হিরোশিমা বা নাগাসাকির মতো বিপর্যয় ঘটতে পারে।”

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো স্মরণানুষ্ঠানে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির (এনপিটি) কাঠামোর মধ্যে থেকে এমন একটি বিশ্ব গড়তে তিনি “বাস্তববাদী দৃষ্টিভঙ্গি” গ্রহণ করবেন, যেখানে পারমাণবিক অস্ত্র কখনো ব্যবহার করা হবে না।

ট্রাম্প কি ইরানে পারমাণবিক বোমা ফেলবেন?iran trump

এবারের অনুষ্ঠান এমন সময় অনুষ্ঠিত হলো, যখন জল্পনা চলছে, পারমাণবিক প্রতিরোধনীতির সমর্থক তাকাইচির কট্টরপন্থী সরকার চলতি বছরের শেষ দিকে নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা নথি প্রণয়নের সময় জাপানের যুদ্ধ-পরবর্তী ‘তিনটি অ–পারমাণবিক নীতি’ শিথিল করতে পারে।

তাকাইচি এর আগে এ নীতিগুলো পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছিলেন। বিশেষ করে তৃতীয় নীতি—জাপানের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র প্রবেশ করতে না দেওয়া। এই নীতি বাতিলের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছিলেন।

তিনি বলেন, জাপান এখন পর্যন্ত যুদ্ধ-পরবর্তী তিনটি অ-পারমাণবিক নীতি মেনে চলছে। তবে ভবিষ্যতেও এই নীতি অপরিবর্তিত থাকবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। তিন দিন পর নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলায় আরও ৭০ হাজার মানুষের মৃত্যু হয়।

বিষয়: যুক্তরাষ্ট্রমেয়রপারমাণবিক শক্তিবোমা হামলাহিরোশিমাজাপানবোমা  ইরান
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।