চরচা প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান এবং ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা স্পেশাল জজ আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদন দুটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) মো. ইসমাইল হোসেন।
সানজিদা খানমের বিরুদ্ধে অভিযোগে দুদকের আবেদনে বলা হয়, ঢাকা-৪ (কদমতলী ও শ্যামপুর) আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
দুদকের আশঙ্কা, অভিযুক্ত দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
নজরুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগে আরেকটি আবেদনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিরুদ্ধে উদ্দীপন এনজিওর চেয়ারম্যান হিসেবে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, ঘুষ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। দুদকের দাবি, অভিযুক্ত দেশত্যাগ করতে পারেন, এমন তথ্য রয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর