Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রুয়েটে উত্তেজনা, ২০ সিরিজের ক্লাস-পরীক্ষা বর্জন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১: ১৮
রুয়েটে উত্তেজনা, ২০ সিরিজের ক্লাস-পরীক্ষা বর্জন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক তৎপরতা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানার পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে আজ সোমবার ২০ সিরিজের শিক্ষার্থীরা সকল ক্লাস, সিটি এবং ল্যাব বর্জনের ঘোষণা দিয়েছেন।

Advertisement

একইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১০ আগস্ট থেকে রুয়েটে শিক্ষক ও শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত দেড় বছরে বিভিন্ন সময়ে গোপন ও প্রকাশ্য রাজনীতির অভিযোগ উঠেছে। সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় গত কয়েক দিনের দেয়াল লিখন ও পাল্টা দেয়াল লিখনকে কেন্দ্র করে। গত ২৩ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে রুয়েট ক্যাম্পাসের দেয়ালে ছাত্রদলের নাম ব্যবহার করে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

এর ধারাবাহিকতায় গতকাল রোববার বিকেলে সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্য ও গুপ্ত উভয় ধরনের রাজনীতির বিরুদ্ধে ব্যানার টাঙালে সেটি ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রদলপন্থী কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

Advertisement
Advertisement
Advertisement

প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা প্রদক্ষিণ করে জিয়া হলের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে অবস্থানরত অন্তত ৩০ থেকে ৩৫ জন ছাত্রদলপন্থী শিক্ষার্থী পাল্টা স্লোগান দিতে শুরু করলে দুপক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে। উভয়পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে ক্যাম্পাসে দীর্ঘ সময় উত্তেজনা বিরাজ করে। পরে ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ ও সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০ সিরিজের পুরোকৌশল বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জানান, তারা সেশনজটমুক্ত নিরাপদ ক্যাম্পাসের আশায় রুয়েটে ভর্তি হয়েছিলেন এবং রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর স্বস্তিতে ছিলেন। কিন্তু আবারও ব্যানার পোড়ানো বা স্লাগিংয়ের মতো ঘটনা তাদের আতঙ্কিত করছে। প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।

একই সিরিজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিয়া আহমেদ বলেন, নিষিদ্ধ থাকা সত্ত্বেও যারা রাজনৈতিক প্রভাব দেখানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ। গতকাল রাতের পরিস্থিতি সাধারণ ছাত্রীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ছিল।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাইয়ান আহমেদ জানান, তারা কোনো বিশেষ দলের বিরুদ্ধে নন, বরং রুয়েটে যেকোনো ধরনের রাজনীতির বিরুদ্ধে। দেয়াল লিখন মোছা বা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার পুড়িয়ে যারা আধিপত্য দেখাতে চায়, তাদের কঠোরভাবে রুখে দেওয়া হবে।

কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয়, তবে ২০ সিরিজের কোনো শিক্ষার্থী কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নেবে না। সাধারণ শিক্ষার্থীদের ঐক্যই রুয়েটকে রাজনীতিমুক্ত রাখবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

বর্তমানে ক্যাম্পাসজুড়ে থমথমে অবস্থা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

বিষয়: ক্যাম্পাসরুয়েটশিক্ষার্থীরাজশাহী
Advertisement
সর্বশেষ
  • ১

    তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

  • ২

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

  • ৪

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ৫

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।

  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং দুজন খুলনা বিভাগের। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।